বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
মাত্র ছয়টি আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, পাঁচ-ছয় মাসের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচি গ্রহণ হঠকারী সিদ্ধান্ত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি বলেন, আগে মানুষ ভয়ে মুঠোফোনে কথা বলতেও সাহস পেত না। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষ নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে বলেও দাবি করেন চিফ হুইপ। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি, যার প্রভাব এখন বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।
রাজধানীর সড়কে বেপরোয়া রিকশা চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নূরুল ইসলাম মনি বলেন, ঢাকায় রিকশার বেপরোয়া চলাচল চরম পর্যায়ে পৌঁছেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দলটির সন্ত্রাসীরা এখন রিকশাচালকের পরিচয়ে হাজির হয়েছে।
অনুষ্ঠানে রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের কর্মসূচি, স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং রাজধানীর সড়কে রিকশা চলাচল নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সরকারদলীয় চিফ হুইপ।