বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকার পতনের আওয়াজ উঠলেই চাঁদাবাজি ও দুর্নীতির টাকায় আখের গোছানো সুবিধাভোগীরা শঙ্কিত হয়ে উন্মত্ত আচরণ শুরু করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লেখেন, "আচ্ছা, আমার কথা বিশ্বাস করলেন না, ভালো কথা। কিন্তু সরকার যদি নিজের ভুল, নিজের সিদ্ধান্ত আর নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন মাঘ মাসে পইড়া যায়, এই সম্ভাবনাটাও কি বিশ্বাস করবেন না?"
শাসকগোষ্ঠীর অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা আরও লেখেন, "যদি সত্যিই বিশ্বাস না করেন, তাহলে এত ভয় কিসের? এত ঠেকানোর চেষ্টা কিসের? ঠেকাতে পারবেন? পারলে ঠেকান। কীভাবে পারবেন, সেটা এখন আর কমু না। সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন।"
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।