বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ জন নেতার এক সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিশ্চিত করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাধিক নেতার বরাতে জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে দিল্লির একটি তিনতলা বিশিষ্ট ক্রিম রঙের ভবনে বৈঠকটি শুরু হয়। এর আগে বিভিন্ন গাড়িতে চড়ে প্রায় একই সময়ে সেখানে পৌঁছান নেতারা। সরাসরি উপস্থিত ২১ জন ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি এতে অংশ নেন। এছাড়া বর্তমান কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও ভবিষ্যতে দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন—এমন কয়েকজন পরিচিত মুখও বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থাতেই দিল্লিতে এ উচ্চপর্যায়ের বৈঠকটি সম্পন্ন হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বিমানে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
দলীয় সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার যে ইচ্ছার কথা শেখ হাসিনা সম্প্রতি ব্যক্ত করেছিলেন, মূলত সেটিকে সামনে রেখেই দলকে সাংগঠনিকভাবে সক্রিয় ও পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে বৈঠকে মূল আলোচনা হয়। এর আগে এক বার্তায় শেখ হাসিনা ও দলের অন্য জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে হাজিরা দেওয়ার প্রত্যয় জানিয়েছিলেন।
বৈঠকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সক্রিয় রাজনীতিতে অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন পুতুল। তাঁকে আওয়ামী লীগের নীতিনির্ধারণী শীর্ষ নেতৃত্বে নিয়ে আসার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া পুতুলের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগ থেকে আরও দুজন প্রভাবশালী নেতাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সভাপতিমণ্ডলী’তে (প্রেসিডিয়াম) অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়।