বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিকটাত্মীয়ের পাশাপাশি আবেগগত সম্পর্কের ভিত্তিতে স্বেচ্ছায় কিডনি দানের সুযোগ তৈরি হয়েছে। দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’-এর কাছ থেকে কিডনি নিয়ে প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি জানান, ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের এই সাফল্য দেশের চিকিৎসাক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এখন থেকে নির্ধারিত প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে নিকটাত্মীয় নন—এমন স্বেচ্ছাসেবীর কিডনিও প্রতিস্থাপনের জন্য বিবেচনা করা যাবে।
বিএমইউ উপাচার্য বলেন, ইমোশনাল ডোনার হিসেবে কাউকে গ্রহণের আগে তার আইনগত ও চিকিৎসাগত বিষয়গুলো যথাযথভাবে পরীক্ষা করা হবে। এ কাজে সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা আইনগত বিষয় যাচাই করবে। পাশাপাশি হাসপাতালের বিশেষজ্ঞ টিম দাতার মেডিক্যাল অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় তদন্ত করে সিদ্ধান্ত নেবে।
তিনি স্পষ্ট করে বলেন, কিডনি দানের ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ থাকবে না। অর্থের বিনিময়ে কিডনি দান বা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে দেশে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে প্রতিবন্ধকতা ছিল। তবে নতুন এই ব্যবস্থার ফলে কিডনি রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপাচার্যের তথ্য অনুযায়ী, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।