বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার খর্ব ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অতীতে যারা গণতন্ত্র হরণ করেছে তাদের মতো পরিণতি এড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানকেই ঠিক করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে বিদায় নেবেন।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের ঢাকা টু রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "তিনি (তারেক রহমান) কি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন—সেই সিদ্ধান্ত তাঁর নিজের। স্বৈরশাসক এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমান কোন পথে বিদায় নেবেন, সেই পথ তাঁর নিজেকেই বেছে নিতে হবে।"
লংমার্চের গণজোয়ার ঠেকাতে শুক্রবার রাত থেকেই যাত্রাপথের বিভিন্ন পয়েন্টে ১১–দলীয় ঐক্যের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপির সন্ত্রাসীদের সঙ্গে এই অপকর্মে সিটি করপোরেশনের কর্মীরাও যোগ দিয়েছে। তবে ব্যানার-পোস্টার ছিঁড়ে রাজপথের গণজাগরণ স্তব্ধ করা যাবে না। তিনি আরও অভিযোগ করেন, বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত দমনমূলক আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোকেই বর্তমান বিএনপি সরকার বিরোধী মত দমনে ব্যবহার করা শুরু করেছে।
চট্টগ্রাম অভিমুখে প্রথম পর্বের সফল কর্মসূচির পর আজ আট দফা দাবিতে রংপুরের এই লংমার্চ শুরু হলো বলে জানান তিনি। উদ্বোধনী সমাবেশে সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।