বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গণভোটের রায় প্রত্যাখ্যান করার কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা টু রংপুর লং মার্চ বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংসদে বিরোধী দলীয় নেতা অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। মেজরিটির শক্তি প্রয়োগ করে সবকিছু করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কমিটি, টিম ও ইনচার্জ দায়িত্ব পালন করবেন। তবে হাজার হাজার মানুষের অংশগ্রহণের কারণে সময়সূচি বা চলাচলে ছোটখাটো ব্যতিক্রম ঘটতে পারে। এ বিষয়ে দেশবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে ননভায়োলেন্ট, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলার চিন্তা ১১ দলের নেই।
কর্মসূচিতে কেউ ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সোসাইটি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরও কর্মসূচিতে সহযোগিতার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে সংবিধান সংস্কার নিয়ে যে সিদ্ধান্ত ও অঙ্গীকার হয়েছিল, তা বাস্তবায়ন করা উচিত। তার দাবি, সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে সাধারণ সংসদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আমরা সংশোধনের বিপক্ষে, সংস্কারের পক্ষে। সংস্কার করলে সেই সংশোধন স্থায়ী হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, সময় থাকতে সরকারকে সংশোধনের পথ পরিহার করে সংস্কারের উদ্যোগ নিতে হবে। তা না হলে দেশে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার জানান, সংবিধান সংস্কারের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ১১ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে জোটের শীর্ষ নেতারা এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।