বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণ করেছে বিএনপি। বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া এই গুরুত্বপূর্ণ আসনে আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রিজভী জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই এই উপ-নির্বাচনে মনোনয়ন বোর্ড হিসেবে সার্বিক দায়িত্ব পালন করবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং পরদিন ১৬ সেপ্টেম্বর তা জমা নেওয়া হবে; এরপর ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড যাচাই-বাছাই শেষে একক প্রার্থীর নাম চূড়ান্ত করবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর, যার মধ্য দিয়ে ২৯ অক্টোবরের চূড়ান্ত ভোটের লড়াই শুরু হবে।