বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
দেশের বৃহত্তর স্বার্থে সরকার চাইলে বিরোধী দল যেকোনো গঠনমূলক সহযোগিতা প্রদান করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলে সাংগঠনিক সফর সমাপ্তির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশ কেবল ক্ষমতাসীন সরকারের একার নয় এবং বিরোধী দলও রাষ্ট্র পরিচালনায় কোনো দায়িত্বহীন ভূমিকা রাখতে পারে না; বরং রাষ্ট্র গঠনে উভয় পক্ষেরই পারস্পরিক দায়বদ্ধতা রয়েছে।
চলমান জ্বালানি সংকট নিরসনে দেশে ও বিদেশে বহু দক্ষ কারিগরি বিশেষজ্ঞ রয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে এসব অভিজ্ঞ টেকনিক্যাল টিমকে সরকারি কার্যক্রমে সম্পৃক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে এখনও ইতিবাচক সাড়া মেলেনি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাঁদের একটি বিশেষজ্ঞ দল গঠন করে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান।
আমিরে জামায়াত আরও জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট ছয় দফা গণদাবি আদায়ে তাঁরা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন, তবে আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ ঘটিয়ে দেশের জানমালের ক্ষতি করা তাঁদের লক্ষ্য নয়। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বার্থে আন্দোলন করে জনসাধারণের ক্ষতি করা যায় না এবং ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মুখেই একপর্যায়ে সরকার জনগণের এসব ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হবে।