বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এমপি মো. মুজিবুর রহমান
নির্বাচিত সংসদ সদস্যের ডিও লেটার (আধা-সরকারি পত্র) পাশ কাটিয়ে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের এমপির সুপারিশে কাজ বাস্তবায়নের অভিযোগ তুলেছেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধিতে বিশেষ অধিকার ক্ষুণ্নের দুটি পৃথক নোটিশ দিয়ে এ ক্ষোভ জানান তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ নোটিশগুলো পাঠ করা হয়।
ডেপুটি স্পিকারের বর্ণনায় প্রথম নোটিশে মুজিবুর রহমান অভিযোগ করেন, তাঁর নির্বাচনি এলাকা গোদাগাড়ী ও তানোরের রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে দেওয়া শতাধিক ডিও লেটার বাতিল করে সংরক্ষিত নারী আসনের এমপির সুপারিশে কাজ করা হয়েছে। এমনকি সরকারি দলের ভয়ে স্থানীয় কর্মকর্তারা নির্বাচিত এমপির সুপারিশ আমলে নিতে অপারগতা জানাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এতে করে ভীতিকর পরিবেশে জনপ্রতিনিধিদের স্বাভাবিক দায়িত্ব পালন বাধাগ্রস্ত হচ্ছে।
দ্বিতীয় নোটিশে তিনি জানান, এলাকার স্কুল-কলেজ ও মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়নে প্রচলিত নিয়ম অনুযায়ী শতাধিক প্রতিষ্ঠানে ডিও লেটার পাঠালেও একটিতেও তাঁর সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।
বিষয়টি নিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, নির্বাচিত ও সংরক্ষিত উভয় এমপির লক্ষ্য এলাকার উন্নয়ন। একজনকে বেশি গুরুত্ব দিয়ে অন্যজনকে যেন কোণঠাসা না করা হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। তবে বিষয়টি সরাসরি বিশেষ অধিকার ক্ষুণ্নের আওতাভুক্ত না হওয়ায় দুঃখ প্রকাশ করে নোটিশ দুটি নাকচ করেন তিনি।