বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
১২ ফেব্রুয়ারির গণভোটের রায় কার্যকর, জুলাই হত্যাকাণ্ডের বিচার, জনদুর্ভোগ কমানো এবং সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। এ সময় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের কর্মসূচির প্রভাব ইতোমধ্যে বিভিন্ন জায়গায় দৃশ্যমান হচ্ছে। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না বলে তিনি সতর্ক করেন।

লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের পাশাপাশি সংসদেও আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তিনি।
উদ্বোধনী সমাবেশ শেষ হওয়ার পর জোটের নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে ১২ ফেব্রুয়ারির গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানো, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
এ ছাড়া রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বা সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নির্ধারিত কয়েকটি স্থানে পথসভা করার কর্মসূচি রয়েছে। প্রথম পথসভাটি নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা।
এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা করার পরিকল্পনা রয়েছে।
লংমার্চের চূড়ান্ত গন্তব্য চট্টগ্রামের লালদিঘি ময়দান। সেখানে সমাপনী জনসভা করার কথা রয়েছে জোটটির।