বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইলে আয়োজিত এক পথসভায় তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় কার্যকর করাসহ বিভিন্ন দাবিতে তাদের এই কর্মসূচি।
তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামমুখী লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এই কর্মসূচিতে ছয়টি দাবি সামনে আনা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় আয়োজিত প্রথম পথসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বার।
এ সময় জামায়াত, এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি ও এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লংমার্চ ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।