বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
গঠনমূলক সমালোচনাকে রাজনৈতিক বিরোধিতা হিসেবে দেখার সংকীর্ণ মানসিকতার কারণেই বিএনপি ক্রমেই রাজনৈতিকভাবে লাইনচ্যুত হয়ে সামগ্রিক ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গত ২৮ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন:
"আমরা যখন গঠনমূলক সমালোচনা করি, তখন বিএনপির বন্ধুরা মনে করেন আমরা তাঁদের বিরোধিতা করছি। এই অহেতুক মানসিকতার কারণেই বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হচ্ছে এবং স্পষ্ট ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, যা দেশের পাশাপাশি তাদের নিজেদের জন্যও চরম ক্ষতিকর। আমরা চাই, সরকার কালক্ষেপণ না করে সারা দেশের সব ধরনের হত্যা ও ধর্ষণের ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।"
রংপুরে সম্প্রতি চারজন নিহত হওয়ার লোমহর্ষক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই নৃশংসতা দেশের সাধারণ নাগরিক ও ছাত্রসমাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। অথচ জঘন্য এই হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত খুনি ও অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের কোনো দৃশ্যমান ও কার্যকর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকার তীব্র সমালোচনা করে এনসিপির এই শীর্ষ সংগঠক অভিযোগ করেন, সংসদে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন উত্থাপন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারেন না। বরং প্রশ্নকর্তাকে অবমূল্যায়ন করে তিনি শাহবাগ বা পল্টনের পুরোনো রাজনৈতিক প্রসঙ্গ টেনে মূল আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন।
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সারজিস আলম আরও বলেন, ওই হত্যাকাণ্ডের যাবতীয় ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকা এবং ভারতে আসামিরা আটক হওয়া সত্ত্বেও সংসদে কেবল ‘প্রক্রিয়া চলছে’ বা ‘ফিরিয়ে আনা হচ্ছে’ জাতীয় ফাঁকা বুলি দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এসব নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে ধাবিত হবে।
এনসিপির চাঁদপুর জেলার আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।