বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
আইনশৃঙ্খলার অবনতি রোধ, সন্ত্রাস দমন, বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতির ঝুঁকি মোকাবিলার মতো মৌলিক কোনো ক্ষেত্রেই গত ছয় মাসে সরকার দৃশ্যমান কোনো সাফল্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
গত ২৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ–সংকট: জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের নীতি ও বাস্তবায়নের ফারাক তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন:
"কথা ও কাজের মধ্যে কোনো মিল না থাকার কারণে সরকার কর্মসংস্থান সৃষ্টির বদলে দিন দিন দেশে বেকার সমস্যাকে আরও প্রকট করে তুলছে।"
তিনি উল্লেখ করেন যে, ক্ষমতায় আসার পর প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তার বিপরীতে গত ছয় মাসে তীব্র গ্যাস ও বিদ্যুৎ–সংকটের কারণে বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং শত শত শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের কঠোর সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, সরকারি দলের শীর্ষ নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে জুলাই সনদ নিয়ে জনমনে গভীর সংশয় ও অনাস্থা তৈরি হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে নিত্যপণ্যের দাম ও বেকারত্ব আরও বাড়বে এবং জনগণের সমর্থন হারিয়ে অতীতে যেভাবে সরকারগুলো স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটলে গণতন্ত্র ও সুশাসন রক্ষায় আরেকটি গণ–আন্দোলন অনিবার্য হয়ে উঠবে। এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, মহানগর সদস্যসচিব সৈয়দ আবুল কাশেম ও কেন্দ্রীয় নেতা আতাউর রহমান নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।