বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম - ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে শাসক পরিবর্তন হলেও রাষ্ট্র পরিচালনার নীতি ও মৌলিক আদর্শে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মাটিতে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায় এবং কোনো পরাশক্তির খবরদারি মেনে নেবে না।
রোববার বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট কথা বলতে চায় আমরা বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন কায়েম করতে চাই। এ দেশে কোনো আমেরিকার রক্তচক্ষু কিংবা ভারতের রক্তচক্ষু বরদাশত করা হবে না।
রাজনৈতিক পালাবদল নিয়ে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার শাসকের পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের মূল কাঠামো ও নীতিতে মৌলিক পরিবর্তন না আসায় দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা যাচ্ছে না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনজনই দুর্নীতিবাজ। প্রথমে ‘ক’ ক্ষমতায় এলো। এরপর ‘ক হঠাও’ আন্দোলনের মাধ্যমে তাকে সরিয়ে ‘খ’কে ক্ষমতায় বসানো হলো। কিন্তু ‘খ’ ক্ষমতায় এসেও একই ধরনের অনিয়ম করতে থাকলে আবার আন্দোলন শুরু হয়। অর্থাৎ ব্যক্তি বদলালেও শাসনব্যবস্থার নীতি ও মৌলিক আদর্শ বদলায়নি।
দুর্নীতির প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, দুর্নীতিবাজ কোনো ব্যক্তি কখনো সমাজ থেকে দুর্নীতি দূর করতে পারে না। নীতিহীন নেতৃত্বের মাধ্যমে একটি দেশকে উন্নত ও আদর্শ রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান, পাকিস্তানি শাসনের পরিবর্তন এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একাধিকবার রাজনৈতিক পরিবর্তন এসেছে। কিন্তু সরকার ও শাসক বদলালেও রাষ্ট্রের ভেতরের দুর্নীতি ও অনিয়ম পুরোপুরি দূর হয়নি।
রাজনীতির বর্তমান চর্চা নিয়েও সমালোচনা করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে রাজনীতির উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে অর্থ উপার্জন, এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং ঘাট-বাজার দখল। এ ধরনের রাজনীতি চলতে থাকলে দেশে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন।
জনগণের শক্তির কথা উল্লেখ করে ফয়জুল করীম বলেন, একসময় অনেকেই মনে করতেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তন এসেছে। জনগণ আন্তরিকভাবে চাইলে দেশে ইসলামি ঐক্য ও মূল্যবোধ প্রতিষ্ঠাও সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনের শেষ পর্বে খোকসা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ আনোয়ার খানকে সভাপতি এবং মাওলানা নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।