বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাবতীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।
সিইসির সভাকক্ষে অনুষ্ঠিত এই যাচাই-বাছাই কার্যক্রমে ১১-দলীয় ঐক্যের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনে অলি আহমদের পক্ষে মোট দুটি পৃথক মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। নির্বাচন কমিশনের বিদ্যমান বিধান অনুযায়ী একটি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।