বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী -ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী পরাজয় নিশ্চিত জেনেও জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে দলের মহাসচিব এবং মন্ত্রিসভার পদ দুই দায়িত্ব থেকেই সরে দাঁড়াতে হবে। এতে বিএনপির সাংগঠনিক নেতৃত্বের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, মহাসচিবের পদ শূন্য হলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে। ফলে কাউন্সিল পর্যন্ত রিজভী এই দায়িত্ব পালন করতে পারেন বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে।
দলীয় নেতাদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা এবং বিতর্কের বাইরে থাকার বিষয়গুলো বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট বসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ পরিচালনা করবেন। বিরোধী দল জামায়াতে ইসলামী নিজেদের জোটের প্রার্থীর নাম ঘোষণা করলেও সংখ্যাগরিষ্ঠতার হিসাবে বিএনপি সমর্থিত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।