বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতার দম্ভে কেউ যেন দিশাহারা না হয়ে পড়ে, কারণ রাজনৈতিক অবস্থান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটনের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থান—ন্যায়বিচার, মেধার মূল্যায়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
শফিকুর রহমান বলেন, বর্তমানে যারা সরকারি দল বা বিরোধী দলে আছেন, ভবিষ্যতে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে, এমনকি সংসদে প্রতিনিধিত্ব হারানোর সম্ভাবনাও রয়েছে। তিনি দাবি করেন, অতীতে অপকর্মের কারণে একটি দল বিদায় নিয়েছে এবং তাদের বিরোধী শক্তিও এখন কার্যত অনুপস্থিত।
তিনি আরও বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা পরিণতি এড়াতে পালিয়ে যায়, তবে তারা সময় সময় ফিরে আসার ইঙ্গিত দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বক্তব্য ও অবস্থানের মধ্যে অসঙ্গতি রয়েছে।
ভারতের ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশটি বন্ধুত্বের দাবি করলেও একজন অভিযুক্ত নেতাকে আশ্রয় দেওয়া এবং তাকে আন্তর্জাতিক ফোরামে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মেধাভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দেন এবং সবক্ষেত্রে দলীয়করণ বন্ধের দাবি জানান।
ফ্যাসিবাদকে ‘ভাইরাস’ আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, যে-ই এই প্রবণতার মধ্যে পড়বে, সে-ই একই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে উঠবে। তিনি সতর্ক করে বলেন, অন্যের ক্ষেত্রে যেসব কর্মকাণ্ডকে সন্ত্রাস বা অন্যায় বলা হয়, তা নিজের পক্ষের কেউ করলে একইভাবে মূল্যায়ন করতে হবে।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ দলীয় নেতারা বক্তব্য দেন।