বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা, ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেকোনো ধরণের প্রভাব বিস্তারের চেষ্টা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য পরিপন্থী। বাংলাদেশের নাগরিকরা নিজেরাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
শনিবার ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর কাছ থেকেও ইতিবাচক মনোভাব প্রত্যাশিত।
দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে খেলাফত প্রধান বলেন, গ্রাম ও মফস্বল এলাকায় দফায় দফায় লোডশেডিং চললেও গ্রাহকদের হাতে অতিরিক্ত ও ভুতুড়ে বিল তুলে দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতির এই সময়ে বিদ্যুৎ না পেয়েও অতিরিক্ত বিল পরিশোধের ভোগান্তি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে। এ খাতে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান তিনি।
গৃহস্থালি ও শিল্পখাতে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, গ্যাস সরবরাহের ঘাটতিতে বাসাবাড়ির রান্নাবান্না ও শিল্প উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রশাসনিক অব্যবস্থাপনা ও ভুল নীতি পরিহার করে দ্রুত বিকল্প উপায়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মামুনুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া সমীচীন হবে না। বিগত আন্দোলনের সময় সংঘটিত অপরাধ ও গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।