বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপি ও বিরোধী দলগুলোর প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে কি না।
তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী থাকলে যাচাই-বাছাইয়ের দিনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে কমিশন।
বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেনি।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে কী করবে তা এখনো ঠিক করেনি সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া, অন্য প্রার্থীকে সমর্থন কিংবা নির্বাচন বর্জন এই তিন সম্ভাবনার যেকোনো একটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য বিরোধী দলও চাইলে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে পারে। তবে তাদের পক্ষ থেকেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।