বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বর্ষীয়ান রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি করা ব্যক্তিদের জনগণই উপযুক্ত জবাব দেবে। এ জন্য মাঠে নেমে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন তরুণ নেতার বক্তব্যের সমালোচনা করে মুন্না বলেন, যারা বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তি করছেন, তারা বেয়াদব। দেশের মানুষই তাদের উপযুক্তভাবে শায়েস্তা করবে।
তিনি বলেন, একজন সন্ত্রাসী একটি এলাকা ধ্বংস করতে পারে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁর দাবি, জনগণ ইতোমধ্যে এমন ব্যক্তিদের বয়কট করেছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি সরকার গঠনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং মিথ্যা প্রচার ও ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেছে।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল মোনায়েম মুন্না বলেন, শুধু পরিস্থিতির সঙ্গে গা ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। তিনি দাবি করেন, জুলাই গণ-আন্দোলনের সময় যুবদলের প্রতিটি ইউনিট রাজপথে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও অপপ্রচার মোকাবিলা করে জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।