বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রুমিন ফারহানা - ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা নির্বাচনে জনগণের সমর্থন অর্জন করতে পারেননি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, যেসব ব্যক্তি নির্বাচনে পরাজিত হয়েছেন, মনোনয়ন পাননি বা জনসমর্থন পাননি তাদেরই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে।
রুমিন ফারহানা বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম বার্তা ছিল শুধু পদ নয়, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে দায়িত্ব প্রদান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নীতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তবে রুমিন ফারহানার এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।