বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দলটির নেতারা। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এ অভিযোগ জমা দেওয়া হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এনসিপির চারজন কেন্দ্রীয় নেতা পুলিশ ফাঁড়িতে গিয়ে মঙ্গলবারের হামলার ঘটনায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি সদর মডেল থানায় মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলবে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তারেক রুবেলকে বাদী করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতপরিচয় প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করেও সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
বুধবার হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পুলিশ এনসিপির গাড়িবহরের গতিরোধ করলে কিছু সময় সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পরে তারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দাখিল করেন।
অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুলিশ যদি নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, তবে হামলার ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, সরকার অগণতান্ত্রিক পথে দেশ পরিচালনা করছে এবং রাষ্ট্রকে সন্ত্রাসনির্ভর কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে।
লিখিত অভিযোগ জমা দেওয়ার পর রাতের দিকে এনসিপির নেতারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। এ সময় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।