বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অতীতে আওয়ামী লীগের মতো বর্তমান বিএনপি সরকারও নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির নীলনকশা তৈরি করছে।
সোমবার চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে জেলা এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষুণ্ন করা হচ্ছে। তাঁর অভিযোগ, জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা নির্বাচনী ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, অতীতে ভোটাধিকার হরণের যে সংস্কৃতি ছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে নির্বাচন ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। একই সঙ্গে পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা প্রতিষ্ঠা জরুরি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন রাষ্ট্র পরিচালনায় সুশাসন, জবাবদিহি ও ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের ওপর গণভোট আয়োজনের আহ্বান জানান। তিনি সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির সাংগঠনিক প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। সভায় জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।