বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করছে বিএনপি সরকার। তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশের স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থই প্রাধান্য পাবে।
সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পুরাতন সেতু এলাকায় এনসিপির জেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন দাবি করেন, বিএনপি তাদের ৩১ দফা ঘোষণায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় নেতা-কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে নতুন কাঠামোর তত্ত্বাবধায়ক সরকার, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং মেধাভিত্তিক সরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে ভবিষ্যতের স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সীমিত সংখ্যক অস্থায়ী চাকরির বিপরীতে বিপুলসংখ্যক আবেদন দেশের বেকারত্ব পরিস্থিতির চিত্র তুলে ধরে। তিনি মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহও বক্তব্য দেন। তিনি নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিভিন্ন সরকারি নিয়োগ নিয়ে সরকারের সমালোচনা করেন।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানসহ দলের অন্যান্য নেতারা।