বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে সরকারের সঙ্গে আওয়ামী লীগের যোগসাজশের বিষয়টি স্পষ্ট হচ্ছে।
সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, তার ওপরই ফ্যাসিবাদ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হবে। তাঁর দাবি, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় এবং এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার থাকাকালেও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তিনি বলেন, অতীতেও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অবস্থান যৌক্তিক নয় এবং এটি সরকারের সঙ্গে তাঁর একধরনের সমঝোতার ইঙ্গিত দেয়। তিনি অভিযোগ করেন, ওই সমঝোতার কারণেই সরকার সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান জ্বালানি নীতির কারণে শিল্প খাত চাপে রয়েছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের ওপর জোর দিয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে দলীয় বিবেচনার পরিবর্তে নিয়মভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।