বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ প্রশ্নে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে নিজের মতামত জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ মন্তব্য করেন।

তিনি লেখেন, শেখ হাসিনার শাসনামলে দলের হাল ধরা, বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়া এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত। তার ভাষায়, তিনি একজন ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও দক্ষ বক্তা।
আসিফ নজরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিএনপিতে আরও যোগ্য ব্যক্তি থাকলেও সার্বিক বিবেচনায় তার মতে মির্জা ফখরুলই এ পদের জন্য সবচেয়ে উপযুক্ত।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এখন সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশ।