বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি দায়িত্ব পালনকালে সংবিধান মেনেই কাজ করেছেন এবং নিজেকে কোনো অপরাধী মনে করেন না। তিনি দাবি করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান রক্ষা করেছেন এবং দেশের সংকটময় সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
শুক্রবার রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এক গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সাবেক রাষ্ট্রপতি বলেন, তার শারীরিক অসুস্থতাই দায়িত্ব ছাড়ার মূল কারণ। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত নানা গুঞ্জন এবং চাপের অভিযোগ নাকচ করে তিনি বলেন, এসব তথ্য ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, পদত্যাগের বিষয়ে কোনো ব্যক্তি বা মহলের চাপ ছিল না। এ ধরনের দাবি সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করে তিনি জানান, নিজের সিদ্ধান্তেই তিনি দায়িত্ব ছেড়েছেন।
বঙ্গভবন ত্যাগের বিষয়ে মো. সাহাবুদ্দিন বলেন, আইন অনুযায়ী পদত্যাগের পর আরও এক মাস রাষ্ট্রপতির সরকারি বাসভবনে থাকার সুযোগ থাকলেও তিনি সেখানে দীর্ঘদিন অবস্থান করবেন না। যত দ্রুত সম্ভব তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন বলে জানান।
দায়িত্ব পালনকালের মূল্যায়নে সাবেক রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সংকটময় সময়ে সংবিধান অক্ষুণ্ণ রাখা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করাকে তিনি নিজের অন্যতম বড় সাফল্য হিসেবে মনে করেন। তার ভাষ্য অনুযায়ী, সংবিধান রাষ্ট্রপতিকে সরকার গঠনের এখতিয়ার দিয়েছে এবং সেই সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন।
তিনি বলেন, ওই সরকারের অধীনে দেশ পরিচালিত হয়েছে, পরবর্তীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। দেশের এই রাজনৈতিক রূপান্তর ও স্থিতিশীলতার পেছনে নিজের ভূমিকা ছিল বলে তিনি মন্তব্য করেন।