বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়িত্বে বহাল রেখে পরে তার বিচার দাবি করাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি দাবি করেন, রাষ্ট্রপতির দায়িত্বে বহাল থাকা অবস্থায় তার অধীনে শপথ গ্রহণ করে পরে বিচার দাবি করা রাজনৈতিকভাবে অসঙ্গত।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। মূলত জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রাশেদ খাঁন তার পোস্টে বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান আইনি দায়মুক্তি ভোগ করেন। তার দাবি, নাহিদ ইসলামসহ সংশ্লিষ্টরা যদি বিদায়ী রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ না করে একটি ‘বিপ্লবী সরকার’ গঠন করতেন, তাহলে রাষ্ট্রপতির দায়মুক্তির প্রশ্ন উঠত না এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত।
তিনি আরও বলেন, বিদায়ী রাষ্ট্রপতির অধীনেই শপথ গ্রহণের মাধ্যমে তাকে কার্যত রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নাহিদ ইসলামদের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই সাবেক রাষ্ট্রপতি নতুন করে বৈধতা পেয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, কোনো ব্যক্তিকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা দেওয়ার পর পুনরায় তার বিচার দাবি করা যুক্তিসঙ্গত নয়। তার ভাষ্য অনুযায়ী, এটি রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
রাশেদ খাঁন অভিযোগ করেন, নিজেদের রাজনৈতিক সিদ্ধান্তের দায় স্বীকার না করে জনমতকে ভিন্নদিকে নিতে এখন সাবেক রাষ্ট্রপতির বিচার দাবি করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনকালে কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।