বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংবাদ ব্রিফিংয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানায় এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দলটির দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান ঠেকাতে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের সদস্যসচিব আখতার হোসেন এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, বিএনপি যদি ওই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তবে দলটির উচিত তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া।
এনসিপির সদস্যসচিব অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। তিনি আরও অভিযোগ করেন, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় রাষ্ট্রপতি হিসেবে তিনি নীরব ভূমিকা পালন করেছেন।
পদত্যাগ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও পদত্যাগপত্রে অপ্রাসঙ্গিক ঐতিহাসিক বর্ণনা যুক্ত করে তিনি নিজের জন্য একটি ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার চেষ্টা করেছেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকার অযোগ্য—এ কথা আগে থেকেই বিএনপিকে জানানো হয়েছিল। কিন্তু তখন তাকে অভিশংসনের উদ্যোগ না নিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে সম্পৃক্ত রেখে তার অবস্থানকে আরও শক্তিশালী করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিএনপি আগামী নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির পদে নিজেদের মনোনীত ব্যক্তিকে রাখতে চায় বলেই সরকার গঠনের পাঁচ মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নিয়েছে। অতীতেও নির্বাচনকালীন সুবিধা নিতে রাষ্ট্রপতির পদে নিজেদের অনুকূল ব্যক্তি বসানোর নজির রয়েছে বলে তিনি দাবি করেন।
ব্রিফিংয়ে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, দলটির নেত্রী মনিরা শারমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।