বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু -ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে সেটিকে অর্থবহ করে তুলতে না পারলে এবং মানুষের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করা না গেলে গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়তে পারে। তার মতে, বর্তমান সময়ে গণতন্ত্র রক্ষা করাই দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সোমবার (২০ জুলাই) গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরদের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এলেও মাদকের বিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। তিনি মনে করেন, বর্তমান বাস্তবতায় সবচেয়ে জরুরি বিষয় হলো মাদকের বিরুদ্ধে সুস্পষ্ট ও কার্যকর অবস্থান গ্রহণ করা।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, পূর্ববর্তী সরকার ছিল ফ্যাসিবাদী ও জনবিচ্ছিন্ন। তবে শুধু অতীতকে দায়ী করলেই চলবে না কারণ মাদক তখনও ছিল, এখনও রয়েছে।
নিজ এলাকার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, তার বাসার আশপাশের গলিতেও মাদকের প্রভাব এতটাই বেড়েছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন মাদকবিরোধী অবস্থানের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। যদি দেশের বিভিন্ন এলাকায় একই অবস্থা বিরাজ করে তাহলে তা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।
মাদক শুধু ব্যক্তি নয়, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সামাজিক আন্দোলন ও জাতীয় অর্জনকেও ধ্বংস করতে পারে উল্লেখ করে দুদু বলেন, তরুণ সমাজকে মাদকের কবল থেকে রক্ষায় রাষ্ট্র, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি তুলে ধরেছেন, তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক শক্তিকে আরও সুসংহত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজী। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিরোজপুর জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজ্জাম্মেল হক এবং জিয়া নাগরিক সংসদের সিনিয়র সহসভাপতি ডা. আনিসুল আউয়ালসহ অন্যান্য অতিথিরা।