বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গঠনে দুর্নীতি, দালালতন্ত্র ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হওয়ার সংস্কৃতি বন্ধ করারও আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মের সমালোচনা করে বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি হাসপাতালের ব্যবস্থাপনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো দল ক্ষমতায় থাকলেই প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। জনগণকে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি চাঁদাবাজি, মাদক, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস দাবি করেন, এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এগুলো রাজনৈতিক অপপ্রচার। পাশাপাশি তিনি প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।