বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দল আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর উচিত রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ স্থানে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে কি না তা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তার দাবি, এ ধরনের প্রভাব সরকার ও দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, চারপাশে নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকটের মধ্যে সরকার পরিচালনা সহজ নয়। প্রকাশ্য সমালোচকদের চেয়ে ক্ষমতার আশপাশে থাকা কিছু ব্যক্তি বেশি ক্ষতির কারণ হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এবং বিনিয়োগ সংকটের মতো বিষয়গুলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমেদ বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং রাষ্ট্রের কল্যাণে গঠনমূলক পরামর্শদাতা হিসেবেও দেখা উচিত। দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।