বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও উন্নয়ন দর্শনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বারবার জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সংকট ও অনিশ্চয়তার সময়ে বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে।
সোমবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলরুমে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। তার রাজনৈতিক দর্শনই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তি তৈরি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন।
তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মতে, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় বিএনপির নেতৃত্বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হুইপ দুলু আরও বলেন, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে একটি সুষম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। তিনি দাবি করেন, বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ মাথায় নিয়েই এ বাজেট প্রণয়ন করা হচ্ছে, যা শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির বেপারী। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও আলোচনা সভায় অংশ নেন।