বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। সাধারণ বন্দিদের পাশাপাশি এবারও কারাগারে ঈদ উদযাপন করবেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাসহ আলোচিত অনেক বন্দি। নতুন পাঞ্জাবি ও পোশাকে ঈদের আনন্দ ভাগ করে নেবেন তারা।
কারা সূত্র জানায়, বর্তমানে দেশের ৭৪টি কারাগারে প্রায় ৮২ হাজার বন্দি রয়েছেন, যেখানে ধারণক্ষমতা প্রায় ৪৬ হাজার। অতিরিক্ত বন্দি থাকার পরও ঈদকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।
ঈদের সকালে বন্দিদের জন্য পরিবেশন করা হবে পায়েশ ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে সুগন্ধি পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্ন, সালাদ ও কোমল পানীয়। বিকেলের খাবারে রাখা হয়েছে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।
এছাড়া বন্দিদের স্বজনদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। কারাগারে আগত দর্শনার্থীদের জন্য থাকবে ফ্রি জুস কর্নার, শিশুদের জন্য চকলেট ও হালকা আপ্যায়নের ব্যবস্থা।
বিশেষ করে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে থাকা সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ১৩০ জন বন্দির জন্যও ঈদের বিশেষ খাবার ও আয়োজন নিশ্চিত করা হয়েছে। পরিবারের পাঠানো নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী তারা নিয়ম মেনে গ্রহণ করেছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক বন্দিই বয়সজনিত নানা রোগে ভুগছেন। তাদের নিয়মিত চিকিৎসা ও ওষুধ সরবরাহ অব্যাহত রয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদকে কেন্দ্র করে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং পরিবারের সঙ্গে অতিরিক্ত সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে।
এছাড়া ঈদের দিন থেকে তৃতীয় দিনের মধ্যে যেকোনো একদিন বন্দিদের পরিবারের দেওয়া খাবার গ্রহণের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।