বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে এবং দেশ বর্তমানে কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিশু থেকে বৃদ্ধা সব বয়সী নারী সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাদক চক্র আগের চেয়ে আরও সক্রিয় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করেন এনসিপি আহ্বায়ক।
তিনি বলেন, সংস্কার কার্যক্রম উপেক্ষা করা হলে সরকার জনগণের আস্থার পাশাপাশি বিরোধী দলগুলোর সমর্থনও হারাবে।
সামনে আসন্ন বাজেট অধিবেশনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, নতুন বাজেটে দেশের প্রকৃত অর্থনৈতিক সংকটগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।