বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আখতার হোসেন -ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, ক্ষমতার জোরে বিএনপি আর কোনো ধরনের সংস্কার করতে চায় না। রবিবার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিএনপি শুধু ক্ষমতা উপভোগ করতে চায় এবং নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব গ্রহণের মানসিকতা থেকে তারা এখনও বের হতে পারেনি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, যদি সংস্কারের অজুহাতে নির্বাচন আটকে রাখা হয় তাই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। নোট অব ডিসেন্টের বিষয়টি এখানে মুখ্য নয়। মূল যে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে এসেছে সেটিই বাস্তবায়িত হবে।
আখতার হোসেন বলেন, গণভোটের পর বিএনপি কী বিষয়ে সমর্থন কিংবা বিরোধিতা করবে, তা এখন বিষয় হতে পারে না। তারা জানিয়েছে যে, গণভোটে চারটি প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি প্রশ্নে তাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি প্রশ্নে আপত্তি রয়েছে।
তিনি বলেন, এফএও এবং ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে, যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি, সেটা কার্যকর হবে। গণভোটের প্রশ্নগুলো ছিল স্পষ্ট উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের প্রক্রিয়া।
এনসিপির সদস্য সচিব আরও বলেন, ক্ষমতায় আসার আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ বলেছিল, কারণ তারা জানত যে, ‘না’ বললে জনগণ তাদের বিপক্ষে চলে যাবে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের পর নিষ্ক্রিয় হয়ে যায়নি তারা প্রতিটি ঘটনার দিকে নজর রাখছে এবং তাদের প্রত্যাশা এখন আরও বেড়ে গেছে।
আখতার হোসেন অবশেষে বলেন, আমরা শুধু দেখতে চাই, বিএনপি আগামীতে কী ধরনের আইন প্রণয়ন করে। এটা শুধু আমরা না সমগ্র দেশের জনগণও দেখতে চায়।