বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এটি সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনে আরও চাপ সৃষ্টি করবে।
ডা. শফিকুর রহমান বলেন, যখন মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা, তখন দর সমন্বয়ের অজুহাতে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকলেও দেশে কেন উল্টো সিদ্ধান্ত নেওয়া হলো।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।