বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফের জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বিকাল ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।
সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় আমরা নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।
এর আগে, দু’বার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথম বার এবং দ্বিতীয় বার ১ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়াকআউট করে তারা।
আজ বিকালে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।
ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন।
তিনি বলেন, সমস্ত প্রক্রিয়া অংশ নেওয়ার পরে ওয়াকআউটের কোনও মানে আছে কি না এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশ নিয়েছে এ জন্য ধন্যবাদ। আশা করি, মাগরিবের নামাজের পর তারা আবার অংশ নেবেন।