বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি এবং রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকা কঠিন।
শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন, তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটবে, যা জনগণ মেনে নেবে না'।
তিনি বলেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে চায় না।
এসব অধ্যাদেশ সংশ্লিষ্ট সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এগুলো বাতিল হলে কেউই দায় এড়াতে পারবে না'। ১১ দলের বিক্ষোভ সমাবেশে পূর্ণ সমর্থন আছে।