বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সরব থাকবে উল্লেখ করে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দ্রুতই দলগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে, কেমন কর্মসূচিতে যাবে বিরোধী দল।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আশাহত হয়েছি, জনগণের দেয়া ম্যানডেটকে অগ্রাহ্য করার প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।
তিনি বলেন, প্রথমে সরকারি দল ও বিরোধী দল সবাই গণভোটের বিষয়ে একমত ছিলাম। কিন্তু পরে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হলো। জনগণের সম্মানে আমরা ওয়াকআউট করেছি।
জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায় সেই চেষ্টা করবেন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, যেহেতু জনগণের রায় সম্মান করা হয়নি সেহেতু আমরা জনগণের কাছে ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায় সেই পথেই হাঁটবে বিরোধী দল।
জাতীয় সংসদে অধিবেশন চলাকালে গণভোটের রায়ের প্রতিফলন হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে এমন অভিযোগে সংসদ অধিবেশন ওয়াকআউট করেছে বিরোধী দল।
এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করে বিরোধী দল।