বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আসুন জনরায়কে সম্মান জানাই। আমরা সব কিছুর সমাধান চাই ন্যায্যতার ভিত্তিতে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজ আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদে অনেক অভিজ্ঞ সংসদ সদস্য আছেন। আমি কিন্তু নতুন। এই পার্লামেন্টে আমি চার দিনের শিশু।
গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেন জামায়াত আমির।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে।
স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীরবিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।