বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যাতে আর এমন না হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আজকে মহান স্বাধীনতা দিবসে আমরা আমাদের স্বাধীনতার স্বপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
আমাদের ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি। আমরা চাই ভবিষ্যতে যাতে আর এমন সংকট না আসে।
জাতির জন্য স্বাধীনতার চেতনা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং মুক্তিযুদ্ধের ত্যাগ ও অর্জনের শিক্ষা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ।