বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে এক ইফতার মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বিরোধী দলকে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গঠনমূলকভাবে ভুলগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের ভালো কাজগুলোকে যেমন তুলে ধরা উচিত, তেমনি ভুলগুলো ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব।
তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা সংসদের মধ্যেই হয়েছে এবং এটি ভোটের মাধ্যমে কার্যকর হবে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রক্রিয়া নিয়েও তিনি কথা বলেন।
জেলা পর্যায়ের এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।