বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অবৈধ ঠিকাদারকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিচ্ছি। যাদের কাগজপত্র নেই তারা যাতে ঠিকাদারি করতে না পারে, সেদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলেমিশে এ বাংলাদেশকে গড়ে তুলব।
বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেস ক্লাবে সদর উপজেলা এনসিপি কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে নদী ভক্ষণ চলছে, খাল ভক্ষণ চলছে, সব রক্ষকরা ভক্ষকের ভূমিকা পালন করছে। তাই এসবকে রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, ভারতের দেওয়া সংবিধান নিয়ে একটি দল সংবিধান সংবিধান করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ওনাদের এ সংবিধান বহু আগেই ছুড়ে ফেলে দিয়েছে দেশের জনগণ।
এনসিপির এ নেতা বলেন, এখানে যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা রয়েছে তা কচুয়ায় নেওয়া যাবে না। এমন হলে এখানকার মানুষজন রাস্তায় নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আরেকটি বিষয় হচ্ছে, অবৈধ বালু উত্তোলন। এটি যাতে আর না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সবাই মিলেমিশে চাঁদপুরকে এগিয়ে নিতে কাজ করব।