বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশকে বহুভাষিক ও বহুসংস্কৃতির রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে বাংলা ভাষার পাশাপাশি যেসব মাতৃভাষা বিদ্যমান, সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং সংরক্ষণ করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৪৭ সালের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থান সবকিছুই একই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ। এসব আন্দোলনের চেতনা একসূত্রে গাঁথা, যা দেশের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, ভাষার জন্য এবং দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতিকে চিরঋণী করে রাখবে। সেই শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার লড়াই অব্যাহত থাকবে। এনসিপি আগামী দিনগুলোতে ভাষা আন্দোলনের শহীদ, একাত্তরের শহীদ এবং চব্বিশের আন্দোলনের শহীদদের ত্যাগকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে বলেও উল্লেখ করেন।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।