বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি: সংগৃহীত
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের সমর্থিত শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, মাঠের যা অবস্থা বিএনপির নেতাকর্মীরা তা বুঝতে পেরেছে। এখন মানুষ জুলুমের বিপক্ষে। মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে; যেই হাতে যে হাত বিগত দেড় বছরে তাদের উপর জুলুম করেনি। সে জায়গা থেকে মাঠের এই অবস্থা বুঝে বিএনপি তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে। আরেকটি অপচেষ্টা হচ্ছে গুজব ছড়ান; যা ইতোমধ্যে শুরু করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শনে গিয়ে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের বিভিন্ন এলাকায় ব্যানার নষ্ট করেছে। সম্প্রতি তেঁতুলিয়ায় এক গণসংযোগে রাতে কিছুটা সময় অতিক্রম করায় আমাদের জরিমানা করা হয়। এ সময় আমরা প্রশাসনকে তার সঠিক কারণ ব্যাখ্যা করেছি। এবং জরিমানা মেনে নিয়েছি। কিন্তু কত কাল বৃহস্পতিবার রাত ৮টার পরে শহরের প্রাণকেন্দ্রে বিএনপি মাইক ব্যবহার করে নির্বাচনী গণসংযোগ করেছে। বিএনপির প্রার্থী প্রোগ্রাম করেছে মাইক বাজিয়েছে। আমরা সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন সেসময় ওখানে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, এটা আমরা স্পষ্ট বলে দিচ্ছি। আমরা শুধু নিরপেক্ষ প্রশাসন চাই। নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত না করে পঞ্চগড়-১ আসনে কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করতে চায় আমরা সেটা রাজনৈতিকভাবেই রুখে দিব ইনশাআল্লাহ।