বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী মাদকবিরোধী মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি বলেন, ঢাবিতে গিয়ে দেখা গেছে, এক দলের কর্মীরা মাদক সেবন করছে। যদি বেশি খেতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পাটওয়ারী এসব কথা বলেন।
তিনি বলেন, এলাকায় একজন মাদকসম্রাট রয়েছে। কর্মীদের হাতে অস্ত্র বা মাদক তুলে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক সেবন করলে কর্মীরাই পরে অন্যদের ওপর আঘাত করতে পারে। তাই কর্মীদের মাদক থেকে দূরে রাখার দায়িত্ব সবার।
নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড দিতে পারেন। অথচ একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড লাগিয়েছে। এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন আছে মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির?
নারীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আক্রমণ সহ্য করা হবে না। ১২ ফেব্রুয়ারি যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
পাটওয়ারী বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশে কেন্দ্র দখলের রাজনীতি চলবে না।