বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। তিনি বলেন, একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটাকেই সামনে নিয়ে এগোতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, আমাদের ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ তৈরি করেছে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলব।
এ সময় তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে উল্লেখ করে বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচার চালানো হচ্ছে। যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।
ভোটের গুরুত্বের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন প্রতি ৫ বছরে একবারই হয়। ভোট একটি আমানত, এটাকে নষ্ট বা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। আমরা সেই ব্যক্তিকে ভোট দেব যিনি ভোটের মর্যাদা সঠিকভাবে রক্ষা করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সভায় জেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।