বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্কট থমাস আউটলার
সংজ্ঞার সীমানা পেরিয়ে
Transcending Definitions
শিল্প কোনো প্রতিষ্ঠান নয়—
এ এক অন্তর্গত আগুন,
জন্ম নেয় তাদের হৃদয়ে,
যাদের চোখ গভীরভাবে ভেদ করে দেখে
সৌন্দর্যের অন্তরালে লুকিয়ে থাকা দহন।
শিল্প কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবিষয় নয়—
এ এক পবিত্র স্পন্দন,
শিরা-উপশিরায় যার অবিরাম প্রবাহ,
জেগে ওঠে তাদেরই শরীরে,
যারা অনুভব করতে পারে এই পৃথিবীর
পরিপূর্ণ পবিত্রতার সত্য।
শিল্প কোনো লেনদেন নয়—
এ আত্মার অভিব্যক্তি,
যাকে আটকে রাখার কোনো উপায় নেই,
যে প্রকাশিত হতে বাধ্য,
উৎসসত্তার প্রতিফলন হয়ে।
শিল্প কোনো পণ্য বিক্রির প্রলোভন নয়—
এ এক তীব্র আবেগ,
যার সঙ্গে মিশে থাকে
স্বচ্ছ স্ফটিকের মতো ঊর্ধ্বলোকে উত্তরণের এক দর্শন,
যা বিস্ফোরিত হয়ে খুলে দেয়
নতুন নতুন মাত্রার দুয়ার।
শিল্প এখনো সমাধির জন্য প্রস্তুত নয়—
এ এক দুর্দম প্রতিবাদ,
মরণশীল দেহের বিরুদ্ধে,
যে দেহ গেয়ে ওঠে সবচেয়ে মধুর সুর,
জীবনের সমস্ত দুঃখ-যন্ত্রণা
জয় করে ওঠার গান।
নীল পাইনবন
Blue Pines
সমতল প্রান্তরের রুক্ষ, শুষ্ক সময়ে
আমি আমার নক্ষত্রদের কাছে পরামর্শ চেয়েছিলাম।
তারা বলেছিল, ঘাসের ওপর শুয়ে পড়ো,
ঝরাপাতায় বানিয়ে নাও কম্বল।
বলেছিল, আগুন জ্বালো
সেই ঋতুতে, যখন আকাশ শীতল হয়ে আসে।
বলেছিল, বয়স তো নিছকই একটি সংখ্যা—
যতক্ষণ না সে তোমাকে মেরে ফেলে।
উষ্ণতা তখনো হাড়ের গভীরে,
যেখানে যন্ত্রণারা ধীরে ধীরে গলে যায়।
বলেছিল, গাছেরা চিরকাল তোমাকে ভালোবাসবে,
তবে ঝড়ের হাত থেকে
শুধু তারাই তোমাকে রক্ষা করতে পারবে না।
বলেছিল, সাধুরাও প্রতারণা করে,
যখন তারা কোনো পাপীর আত্মাকে
উদ্ধার করতে চায়।
বলেছিল, সময়ের ঘড়িগুলো নিছকই মায়া,
তাই নিজেকে ধীর মনে হলে
সময়ের সঙ্গে আরও একটি ঘণ্টা যোগ করে নিয়ো।
নিচু হয়ে ঝুলে থাকা চাঁদের আলোয়,
রাতের গভীরে,
আমি কথা বলেছিলাম আমার প্রেতাত্মাদের সঙ্গে।
তারা বলেছিল, প্রতিটি সিদ্ধান্তই
পথ দেখায় আরেকটি সিদ্ধান্তের,
তবু একটি কথা ভুলে যেয়ো না—
শ্বাস নিতে ভুলো না।
লেখক পরিচিতি
স্কট থমাস আউটলার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের উপকণ্ঠে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক শহরে বসবাস করেন এবং সাহিত্যচর্চা করেন। তাঁর সাহিত্যকর্ম একাধিকবার পুশকার্ট পুরস্কার (Pushcart Prize) ও বেস্ট অব দ্য নেট (Best of the Net) পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
তিনি কালচার কাল্ট প্রেস (CultureCult Press) থেকে প্রকাশিত Hope Anthology of Poetry এবং Setu Mag-এর ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রকাশিত Western Voices সংখ্যাগুলোর অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কবিতার নির্বাচিত অংশ বিশ্বের ১৫টি ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।
স্কট থমাস আউটলারের সাহিত্যকর্ম সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 17Numa.com

বাংলা রূপান্তর:
তালুকদার লাভলী
সাধারণ সম্পাদক
রাইটার্স ওয়েব বাংলাদেশ