বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বেশ কয়েকমাস বন্ধ থাকার পর ফের চালু হলো বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে আগরতলা-কোলকাতা ও কোলকাতা-আগরতলা বাস পরিসেবা।

মঙ্গলবার সকালে ঢাকা হয়ে কোলকাতা থেকে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের মৈত্রী বাস যাত্রী নিয়ে আগরতলা আইসিপিতে এসে পৌঁছালে ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাস যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান।
মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, টিআরটিসির এমডি হেমন্ত দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজকের দিনটি একটি আনন্দের দিন। বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যার কারণে বেশ কয়েকমাস বন্ধ ছিল এই বাস পরিষেবা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠার পর পুনরায় চালু হলো বাস পরিষেবা।
ভারত - বাংলাদেশের মধ্যে ব্যবসা বানিজ্য, রেল পরিষেবাসহ বকেয়া দ্বি-পাক্ষিক সব বিষয়ও স্বাভাবিক হবে বলে মন্তব্য করে পরিবহন মন্ত্রী বলেন, দুই দেশ শান্তিপূর্ণভাবে আলোচনার ভিত্তিতে উন্নয়নের পথে এগিয়ে চলবে। বাংলাদেশ আমাদের শুধু প্রতিবেশী নয়, নিকট আত্মীয়ের মতো। বাংলাদেশের কোনও সমস্যা হলে তা আমাদেরও সমস্যা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুই দেশের মধ্যে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীও সন্তোষ প্রকাশ করেছেন।
ত্রিপুরার সঙ্গে রেল সংযোগ, মৈত্রী সেতুসহ বন্ধ থাকা সব প্রকল্পই দুই দেশের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিন ঢাকা হয়ে কোলকাতা থেকে ২০ জন যাত্রী আগরতলায় আসেন বলে জানান টিআারটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়।
এই বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় বেজায় খুশি বাস যাত্রীরাও।